• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আতিকুর রহমান রুমন:

তারেক রহমান বলেছিলেন, “আমার পরিবারের দিকে খেয়াল রেখো”

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পি.এম.
প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রুমন-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ২০তম কারাবন্দী দিবসের এক আলোচনা সভায় স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, গ্রেপ্তারের আগে শেষ কথায় তারেক রহমান তাকে বলেছিলেন “আমার পরিবারের দিকে খেয়াল রেখো, তোমরা সাবধানে থেকো।”

রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুমন বলেন, অতীতে বিএনপির দুঃসময়ে এমন কর্মসূচি আয়োজন করা ছিল অত্যন্ত কঠিন। গোয়েন্দা নজরদারি, হুমকি এবং নানা বাধার মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে গেছেন। অনেক সময় অনুষ্ঠান শেষে নিরাপদে বাড়ি ফেরা পর্যন্ত কঠিন হয়ে পড়ত। 

তিনি বলেন, আজ আমরা যে অবস্থানে এসেছি, তা দীর্ঘ সংগ্রামের ফল। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজ সরকার গঠন সম্ভব হয়েছে।

তিনি গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। ভুয়া বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার হলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দেশ গঠনের চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

তারেক রহমানের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে রুমন বলেন, গভীর রাতে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করা হয়েছিল। সে সময় খালেদা জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান, কিন্তু তারা তা দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শেষবার আমি ফোন করেছিলাম। তিনি নিজের কথা না ভেবে শুধু বলেছিলেন-আমার পরিবারের দিকে খেয়াল রেখো, তোমরা সাবধানে থেকো।

রুমন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য চলমান ‘দেশ গড়ার যুদ্ধ’ এখনো শেষ হয়নি। ভবিষ্যতে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকনসহ সংগঠনের নেতারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী