• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৫:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে সংবাদপত্রে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার (৮ মার্চ) সংগঠনটি এক যৌথ বিবৃতির মাধ্যমে এ দাবি জানিয়েছে।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে নেতারা জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ থেকে ২৩ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাত দিনের ছুটি পাবেন।

ডিআরইউর পক্ষ থেকে বলা হয়, “সরকারি চাকরিজীবীরা সাত দিনের ছুটি পাচ্ছেন, অথচ সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক। এছাড়া ঈদের সময় সাধারণত হকাররা পত্রিকা বিক্রি করেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি।”

নেতারা আরও উল্লেখ করেছেন, গত ঈদুল আজহায় তাদের দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে মানুষ কথা বলতে ভয় পেতেন, এবার বাতাসটাই ভিন্ন: বিবিসির সাংবাদিক
আগে মানুষ কথা বলতে ভয় পেতেন, এবার বাতাসটাই ভিন্ন: বিবিসির সাংবাদিক
নিবন্ধন পেল জনপ্রিয় নিউজ পোর্টাল ভিওডি বাংলা
নিবন্ধন পেল জনপ্রিয় নিউজ পোর্টাল ভিওডি বাংলা
মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস ইসির
মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস ইসির