• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৭:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানা গেছে। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’- সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এমডিকে ডেকে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তখন তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেন।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত বছরের ১১ নভেম্বর বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। এর আগে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী