• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদিতে আবাসিক ভবনে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ১০:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-খারজ শহরের মধ্যাঞ্চলে একটি আবাসিক কমপাউন্ডে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার উৎস বা তা কোথা থেকে চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। তবে হামলায় ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিভিল ডিফেন্স সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্রাথমিকভাবে হামলার উৎস ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এ ঘটনায় আশেপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
ছবি: সংগৃহীত
দায়িত্ব নিলেন ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
ছবি: সংগৃহীত
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, নিহত ৭