• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক    ১ জুলাই ২০২৬, ১০:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর ভয়াবহ আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে দৌসা জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি প্রথমে একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপর বাস ও ট্রেইলার—দুই যানবাহনেই আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনে দাউদাউ করে জ্বলছে দুটি যানবাহন। এ সময় যাত্রীরা বাঁচার জন্য চিৎকার করছিলেন। কর্মকর্তাদের ভাষ্য, সংঘর্ষের সময় বাসের ওপরের তলায় থাকা কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। এতে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের উদ্ধার করে। আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। পাশাপাশি অতিরিক্ত গতিও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের দাবি, বাসের মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ভর্তি ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিমান হামলায় ক্ষুব্ধ ভারত, বলল ‘নির্লজ্জ আগ্রাসন’
ছবি: সংগৃহীত
চুক্তি পরেও লেবানন থেকে যে কারণে সেনা প্রত্যাহার না ইসরাইল