• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ভিওডি বাংলা ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে ইউএনডিপির চলমান ও অতীত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে জলবায়ু পরিবর্তনে অভিযোজন, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়ন খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি এবং মাননীয় মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ