• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে মন্ত্রী এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি দুই দেশের মধ্যে আছে, সে অনুযায়ী তারা আমাদের কাছে ফেরত দেবেন। আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাব।”

এছাড়া, তিনি জানান যে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মন্ত্রী বলেন, “আজ ও গতকাল রাতে চট্টগ্রাম এলাকায় একটি সিরিয়াস অপারেশন সম্পন্ন করেছি। অপারেশন ফলাফল আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ বা অপরাধীকে আইনের বাইরে থাকতে দেব না। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই আমাদের প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকারের অভিযান অব্যাহত থাকবে। “সারা বাংলাদেশে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব,” যোগ করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী