• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

দুই আসনের উপ-নির্বাচনে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে।

সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মাধ্যমে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিব এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। বর্তমানে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া চলমান।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আপিল নিষ্পত্তির কাজ চলছে।

নির্বাচন তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির শেষ দিন ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ করা হবে ১৫ মার্চ। প্রচারণা শুরু হবে ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল ৭:৩০ পর্যন্ত, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা