• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে সমর্থনের আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেন।

মোজতবা খামেনির কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, “আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন ও ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের জন্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল ও ভবিষ্যতেও থাকবে।”

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, “যে সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, সেই সময়ে এই উচ্চ পদে আপনার দায়িত্ব পালন নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখবে।”

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার নিয়োগকে জাতীয় ঐক্য জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি, যিনি টানা ৩৭ বছর এই পদে ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার কার্যালয়ে মার্কিন-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের