• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রধানমন্ত্রী তারেক রহমান:

সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০১:০৮ পি.এম.
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিচ্ছেন-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি কখনও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।  

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। নারীদের মূল্যায়ন এবং ক্ষমতায়ন না হলে দেশ এগোতে পারবে না। তাই ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করার উদ্দেশ্যে।

তারেক রহমান বলেন, “আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি, আজ তা কার্যকর হচ্ছে।”

তিনি জানান, দেশের ১৪টি জেলার ৩৭,৫৬৭ জনকে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। কড়াইল, ৭তলা ও ভাষানটেকের ১৫,০০০ নারী আজই কার্ড পাচ্ছেন। আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই কৃষক কার্ডও বিতরণ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা