• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঈদে যানজট নিরসনে ডিএসসিসিতে জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০২:২৮ পি.এম.
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত-ছবি-ভিওডি বাংলা

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে যানজট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে নগর ভবনে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। ঈদের সময় যেন এসব এলাকায় কোনো ধরনের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের সময় যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় অনেক বাস কাউন্টার ফুটপাত ও রাস্তার পাশে অস্থায়ীভাবে পরিচালিত হয়। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি বাড়ে।

এই পরিস্থিতি এড়াতে ঈদের পর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার বাস কাউন্টারগুলো ফুটপাত ও রাস্তার পাশ থেকে সরিয়ে ভেতরে নির্ধারিত স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে রাস্তা ফাঁকা থাকবে এবং যানবাহন চলাচল আরও স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও সভায় যানজট নিরসন ও নগরবাসীর চলাচল সহজ করতে নতুন ব্রিজ নির্মাণসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে যানজট অনেকটাই কমবে এবং যাত্রী ও সাধারণ পথচারীরা স্বস্তিতে চলাচল করতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী