• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল

তেল পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি

সাতক্ষীরা প্রতিনিধি    ১০ মার্চ ২০২৬, ০৫:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। পাশাপাশি সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিজিবির ৩৩ ব্যাটালিয়ন কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের মূল্যও অস্থিতিশীল। দেশে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জ্বালানি তেলের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার, বিদেশি কার্গো যানগুলো কম জ্বালানি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় রিফুয়েলিং স্টেশন থেকে ট্যাংক পূর্ণ করে নিয়ে যাওয়া কিংবা বাংলাদেশি কার্গো যেন প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রম করতে না পারে—এসব অনিয়ম ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন এলাকার স্টেশনে জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ তদারকির ভোমরা স্থলবন্দর এলাকায় নজরদারি ও বিশেষ তল্লাশি জোরদার করেছে বিজিবি।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল
ভয়াল ২৯ এপ্রিল: এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান
ভোলাহাটে পাম্পে তেল আসার আগেই পথে পাচার, ট্রলি-ড্রাম জব্দ
ভোলাহাটে পাম্পে তেল আসার আগেই পথে পাচার, ট্রলি-ড্রাম জব্দ