• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব:

ঢাকার ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ১১:০৬ এ.এম.
জ্বালানি তেলের আশঙ্কাজনিত কেনাকাটায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন-ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে বাংলাদেশেও পড়তে শুরু করেছে। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়িচালকদের।

বুধবার (১১ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভিড় করতে শুরু করেন চালকরা। 

অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। চালকদের কেউ ফজরের নামাজ শেষে, আবার কেউ সাহরি খেয়ে সরাসরি পাম্পে এসে লাইনে দাঁড়িয়েছেন। এমনকি গভীর রাতেও অনেককে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

সোমবার (৯ মার্চ) ও মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্পে একই ধরনের চিত্র দেখা যায়। জ্বালানি তেল সংগ্রহে হঠাৎ ভিড় বেড়ে যাওয়ায় অনেক জায়গায় দীর্ঘ যানজটও তৈরি হয়েছে। এতে সাধারণ চালকদের ভোগান্তি আরও বেড়েছে।

ফিলিং স্টেশনগুলোর কর্মীরা জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে তেলের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। তবে ধীরে ধীরে সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সরকারের নির্ধারিত পরিমাণ অনুযায়ীই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে তারা জানান।

অন্যদিকে চালকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ভবিষ্যতের সংকটের আশঙ্কায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। চলমান এই সংঘাতের কারণে তেল ও গ্যাস উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বাড়তে শুরু করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা