• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুম-হত্যার শিকার পরিবারের সম্মানে ডিএসসিসির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ১২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার  (১১ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, দেশের স্বাধীনতার জন্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো এবং বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের
বাস-ট্রেনে ঠাঁই না পেয়ে ট্রাক-পিকআপে ঈদযাত্রা
মহাসড়কে যাত্রীর চাপ বাস-ট্রেনে ঠাঁই না পেয়ে ট্রাক-পিকআপে ঈদযাত্রা
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল