• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে জামাতের ইফতারে বিশিষ্টজনেরা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ১২:৫৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর পাশাপাশি প্রশাসন ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (১০ মার্চ) শহরের আবুল হোসেন তরুন অডিটোরিয়া এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য মো.আফজাল হোসেন।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দপূর্ণ বোঝাপড়া। চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও, দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই।’ সমাজের মাদকের ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে সবাইকে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আফতাফ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হেলাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমারখালীর সাধারণ সম্পাদক ফজলে নুর ডিকো,কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ ও কুমারখালী থানার তদন্ত (ওসি) আমিরুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী