• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্পের সন্ধান

পাবনা প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ০১:২০ পি.এম.
মিনি পেট্রোল পাম্প বসিয়ে ডিজেল বিক্রি করছিলেন আলাউদ্দিন আলী- ছবি-ভিওডি বাংলা
মিনি পেট্রোল পাম্প বসিয়ে ডিজেল বিক্রি করছিলেন আলাউদ্দিন আলী- ছবি-ভিওডি বাংলা

এবার পাবনার সাঁথিয়া উপজেলায় বাসা বাড়িতে সন্ধান মিলেছে মিনি পেট্রোল পাম্পের। অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা করার দায়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুনে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এর সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন যাবত ওই গ্রামের আলাউদ্দিন আলী তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করে আসছিলেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাসাবাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়। 
 
অভিযানে অবৈধ ভাবে বাসাবাড়িতে পেট্রোল পাম্প পরিচালনা করায় এবং বেশি দামে বিক্রি করায় মালিক আলাউদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় ওই বাসাবাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

ভিওডি বাংলা-এম এস রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পর্যাপ্ত রিজার্ভ থাকতেও ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ১০ গ্রাম, আহত অর্ধশত
ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড
হঠাৎ মাথা ঘুরে পড়লেন শতাধিক শ্রমিক, কারখানায় আতঙ্ক