• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ০২:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে ঘিরে আহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি সুস্থ ও নিরাপদে আছেন।

এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। এ বিষয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা।

ইউসুফ পেজেশকিয়ান বলেন, “আমি খবর পেয়েছি যে মোজতবা খামেনি আহত হয়েছেন। এরপর আমি কিছু বন্ধুকে জিজ্ঞাসা করেছি যাদের সঙ্গে সর্বোচ্চ নেতার যোগাযোগ ছিল। তারা আমাকে বলেছেন যে, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।”

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের নতুন নেতাকে হত্যার হুমকি দিয়েছিল। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মোজতবা খামেনি আহত হতে পারেন।

তবে কয়েকদিন ধরে সর্বোচ্চ নেতা হওয়ার পরও জনসমক্ষে না আসা এবং কোনো ভিডিও বার্তা প্রকাশ না করায় তাকে ঘিরে আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ভিওডি বাংলা/এমএস  

 

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাহোরে ছাদ ধসে ১৪ শিশু নিহত
লাহোরে ছাদ ধসে ১৪ শিশু নিহত
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
যে কারণে ৯০০০ কর্মী ছাঁটাই করল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা