• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতের আগুন বাংলাদেশে, যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণ

ফেনী প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ভারতের অভ্যন্তরে সেগুন বাগানে লাগা আগুন ছড়িয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলেও দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে এনেছে সীমান্তরক্ষী বাহিনী ও অগ্নিনির্বাপণ বাহিনী।

বুধবার (১১ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে ফেনী ব্যাটালিয়নের অধীন মধুগ্রাম সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ভেতরে একটি সেগুন বাগানে আগুন লাগানো হয় বলে জানা গেছে। স্থানীয় ভারতীয় নাগরিকদের দেওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সীমান্ত অতিক্রম করে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সীমান্তরক্ষী বাহিনী স্থানীয় প্রশাসন ও অগ্নিনির্বাপণ বাহিনীকে অবহিত করে। পরে সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও অগ্নিনির্বাপণ বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিকাল আনুমানিক তিনটা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সীমান্তরক্ষী বাহিনী জানায়, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তরক্ষী বাহিনী সব সময় সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় কঠোর অবস্থান বজায় থাকবে।

ভিওডি বাংলা/জহির আদনান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পর্যাপ্ত রিজার্ভ থাকতেও ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ১০ গ্রাম, আহত অর্ধশত
ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড
হঠাৎ মাথা ঘুরে পড়লেন শতাধিক শ্রমিক, কারখানায় আতঙ্ক