• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০৯:৩৩ এ.এম.
ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন-ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ, কারণ এবার সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং প্রথমবারের মতো সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরুর দিনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যসূচির মধ্য দিয়ে পরিচালিত হবে। 

সচিবালয় সূত্রে জানা গেছে,  সংসদীয় রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। যেহেতু এখনো স্পিকার নির্বাচিত হয়নি, তাই সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

এদিনের কার্যতালিকায় মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নতুন স্পিকার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সংসদের কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে।

প্রথম অধিবেশনকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিজের রিকশাচালকসহ চারজন নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সংসদে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া সংসদের প্রথম অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হবে।

অধিবেশনের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) ধারা অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। এসব অধ্যাদেশ সংসদের অনুমোদন, সংশোধন কিংবা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স রয়েছে, যেগুলোর কিছু হুবহু অনুমোদনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হবে।

অধিবেশনের শেষদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। তার ভাষণের ওপর পরবর্তী সময়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন। এভাবেই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে বলে জানা গেছে। সংসদের এই প্রথম অধিবেশন প্রায় এক মাস পর্যন্ত চলতে পারে।

তবে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলের নেতারা দাবি করেছেন, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার সাংবিধানিক অধিকার নেই।

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। ডেপুটি স্পিকার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব এলে তখন আমরা সিদ্ধান্ত নেব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক