• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ১১:৫০ এ.এম.
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনে সরকারি দলের প্রস্তাবের ভিত্তিতে সংসদ সদস্যরা হ্যাঁ ভোটে তাঁকে স্পিকার নির্বাচিত করেন।

সংসদীয় রীতি অনুযায়ী, সভার শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সরকারি দলের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করা হলে সংসদ সদস্যরা হ্যাঁ ভোটের মাধ্যমে তাঁকে নির্বাচিত করেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ভোলা-৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানের পর এই সংসদে তাঁর স্পিকার পদে নিযুক্তি রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক