• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ১২:৪৩ পি.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ করাচ্ছেন-ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথগ্রহণ করিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সংসদ অধিবেশনে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। স্পিকার পদে কেবল একটি মনোনয়ন উত্থাপিত হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব করেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম সমর্থন করেন। প্রস্তাবটি সংসদে উত্তাপিত হলে কণ্ঠভোটের মাধ্যমে পাস হয় এবং হাফিজ উদ্দিন আহমদ সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন।

ডেপুটি স্পিকার পদে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন প্রস্তাব করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবং সমর্থন দেন লক্ষীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন মিজান। সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান
হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান
সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন
সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার