• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

সংসদ অধিবেশনে জাইমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ পি.এম.
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

এদিন অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

দর্শক সারিতে বিশেষভাবে দেখা গেছে সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমান, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

প্রধানমন্ত্রী অধিবেশনের বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের কারণে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকাররা অনুপস্থিত। কেউ কারাগারে, কেউ পলাতক। এ সংকটকালীন পরিস্থিতিতে আমরা প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু করছি।” তিনি ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তখনও অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে সভাপতিত্বের জন্য প্রস্তাব করেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক