• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যে নেমেছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০৪:৩৪ পি.এম.
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্তব্য করেন, ফ্যাসিবাদী শাসনামলে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। তিনি বলেন, বর্তমানে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

রাষ্ট্রপতি জানান, নির্বাচন কমিশন যাতে জনগণের আস্থা ও বিশ্বাসে বলীয়ান থাকতে পারে, বর্তমান সরকার আগামী দিনের নির্বাচনী কার্যক্রমে সেটি সমুন্নত রাখবে। নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সরকার সেটি নিশ্চিত করবে।”

তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারছেন; এতে ১৫ লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। রাষ্ট্রপতি এটিকে নির্বাচন কমিশনের একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।

রাষ্ট্রপতি বলেন, “জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে, যদিও অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা ভঙ্গুর।”

তিনি দেশের বর্তমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার। রাষ্ট্রপতির মতে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সরকারি ও বিরোধী দলগুলো ঐকমত্যের ভিত্তিতে কাজ করলে দ্রুত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী