• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল

ভিওডি বাংলা ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না।” বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। শোকপ্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে এটিএম আজহার বলেন, “আমরা যারা কারাগারে ছিলাম, তারা কউ জুলাইকে অস্বীকার করতে পারবে না। আমি জামায়াতের দায়িত্ব পালনকালে খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছি। তিনি দেশের প্রতি সবসময় আপসহীন ছিলেন এবং দেশের সব বিষয়ে অটল ছিলেন।”

তিনি আরও উল্লেখ করেন, “যাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি, তাদের অনেকেই আজ সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি ছাত্রজীবন থেকেই ছিলাম। তাঁকে মিথ্যা মামলায় হত্যার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। আমাকেও মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের হুকুম দেওয়া হয়েছিল। নিজামীকেও একইভাবে ফাঁসির হুকুম কার্যকর করা হয়েছিল। জামায়াতের সাবেক নায়েবে আমির সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে।”

এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, কারাগারে কাটানো সময় এবং রাজনৈতিক সংগ্রামের স্মৃতি আজও এটিএম আজহারুল ইসলামকে গভীরভাবে প্রভাবিত করছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
বিভিন্ন নেতার প্রতি শোকপ্রস্তাব আনার দাবি মুহাম্মদ তাহেরের
বিভিন্ন নেতার প্রতি শোকপ্রস্তাব আনার দাবি মুহাম্মদ তাহেরের