• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শাজাহানপুরে হত্যা মামলার আসামিকে ছেড়ে দিল কনস্টেবল

বগুড়া (শাজাহানপুর) প্রতিনিধি    ১২ মার্চ ২০২৬, ০৬:৫২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বগুড়ার শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলের মাধ্যমে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মানিক মেম্বারকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দুপুরের দিকে বনানী বিএডিসি তালতলা এলাকায় হত্যা মামলার আসামি মানিক মেম্বারকে এলাকাবাসী আটক করেন। পরে তাকে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির কনস্টেবল হারুনের কাছে তুলে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কনস্টেবল হারুন তাকে মোটরসাইকেলে করে নিয়ে যান। তবে এরপর থেকে তাকে আর পুলিশ ফাঁড়িতে দেখা যায়নি বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। এছাড়া একজন কনস্টেবলের পক্ষে এককভাবে কোনো আসামি গ্রেপ্তার করা নিয়মসঙ্গত নয় বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিক মেম্বারের বিরুদ্ধে বগুড়া সদর থানা ও গাবতলী থানায় মোট পাঁচটি হত্যা মামলা রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভিওডি বাংলা-আ.স.ম জাকারিয়া/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফিশিং ট্রলারে আগুন, প্রকৌশলীসহ দগ্ধ ৬
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ