• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধায়, বিপাকে বোরো চাষি-পরিবহন চালকরা

গাইবান্ধা প্রতিনিধি    ১২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বোরো ধানের চাষি ও পরিবহন চালকরা। তেল না পাওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পরিবহন চলাচলেও দেখা দিয়েছে স্থবিরতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধানের জমিতে নিয়মিত সেচ দিতে হয়। কিন্তু ডিজেল সংকটের কারণে অনেক কৃষক সময় মতো সেচ দিতে পারছেন না। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষক অভিযোগ করেছেন, পাম্প চালানোর জন্য ডিজেল না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে জ্বালানি তেলের সংকটের কারণে পরিবহন খাতেও বিরূপ প্রভাব পড়েছে। বাস, ট্রাক ও অটোরিকশা চালকরা প্রয়োজনীয় তেল না পাওয়ায় নিয়মিত গাড়ি চালাতে পারছেন না। ফলে যাত্রী ও পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে।

স্থানীয় চালকদের দাবি, তেলের সরবরাহ স্বাভাবিক না হলে তাদের আয়-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে কৃষকদেরও বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

পাম্প সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় বাধ্য হয়ে তারা পাম্পের কার্যক্রম স্থগিত রেখেছেন। ডিপো থেকে তেল আসা মাত্রই পুনরায় গ্রাহকদের সরবরাহ শুরু করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে কৃষি উৎপাদন ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফিশিং ট্রলারে আগুন, প্রকৌশলীসহ দগ্ধ ৬
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ