• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি দুই দেশের বিরুদ্ধে সামরিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজের বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে মোজতবা খামেনি বলেন, দেশের জনগণ এমন প্রতিরক্ষা কার্যক্রম দেখতে চায় যা কার্যকর এবং শত্রুকে অনুতপ্ত করতে সক্ষম। তিনি আরও জানান, চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করা উচিত।

ভাষণে সম্ভাব্যভাবে যুদ্ধকে নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে দেওয়ার বিষয়েও ইঙ্গিত দেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, শত্রুপক্ষ যেখানে তুলনামূলকভাবে দুর্বল বা কম অভিজ্ঞ, এমন এলাকাগুলোতে নতুন ফ্রন্ট খোলার বিষয়ে গবেষণা ও পরিকল্পনা করা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে এবং তা ইরানের স্বার্থে সহায়ক হলে এসব ফ্রন্ট সক্রিয় করা হতে পারে বলেও জানান তিনি।

এ সময় ‘প্রতিরোধ অক্ষ’ হিসেবে পরিচিত আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজতবা খামেনি। তিনি বলেন, এই প্রতিরোধ জোট ইসলামি বিপ্লবের আদর্শের একটি অবিচ্ছেদ্য অংশ। বক্তব্যে বিশেষভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নাম উল্লেখ করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারা ইরানের পাশে দাঁড়িয়ে আছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান