• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রচারদল যুক্তরাজ্য শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

   ২৫ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল যুক্তরাজ্য শাখার অর্থায়ন ও যুক্তরাজ্য প্রচারদলের সভাপতি আজিজুস সামাদ এর সার্বিক সহযোগিতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ নং বাদেপাশা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে সিলেটের গোপালগঞ্জ পল্লী মঙ্গল হাসপাতাল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল। 

সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা একে এম আহাদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন রোবুল।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ