• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১১:১২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া ১১০ কার্টন খেজুর রাজবাড়ী জেলায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৬৫টি মাদরাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার জেলা ইউনিট সদস্য খোন্দকার মনির আযম মুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হাই জোয়ার্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সৌদি আরব থেকে রাজবাড়ী জেলায় মোট ১১০ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৬ কার্টন, পাংশা উপজেলায় ২৬ কার্টন, বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন, কালুখালী উপজেলায় ১৮ কার্টন এবং গোয়ালন্দ উপজেলায় ১১ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।

খেজুর বিতরণ শেষে স্থানীয় জামায়াত নেতারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী