• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

শুক্রবার ১৩ মার্চ অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন, গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেন, যাতে দ্রুততার সঙ্গে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিকতা ও ব্যবস্থা দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী