• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ পি.এম.
উত্তরা এলাকায় অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ করতে ডেসকোর বিশেষ অভিযান-ছবি: সংগৃহীত

সরকারের নির্দেশনার পর জ্বালানি তেল ও বিদ্যৎ সাশ্রয়ের উদ্দেশ্যে রাজধানীতে বিশেষ অভিযান চালু করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। রাজধানীর শপিং মল, বিপণিবিতান, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা কমানো এবং বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণের জন্য এই অভিযান পরিচালিত হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ডেসকো জানায়, বৃহস্পতিবার উত্তরা পশ্চিম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জমজম টাওয়ার, রাজলক্ষ্মী এলাকা, আরএফএল বেস্ট বাই, এপেক্স, গাউছুল আজম অ্যাভিনিউ, সোনারগাঁ জনপদ, শাহ মখদুম অ্যাভিনিউ, ১২ নম্বর সেক্টর খালপাড়, ১৩ নম্বর সেক্টর এবং গরিবে নেওয়াজ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে নজরদারি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামান। অভিযানের সময় যেসব ভবন ও প্রতিষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা ব্যবহার করতে দেখা গেছে, সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে জরিমানার আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এ সময় মার্কেট ও দোকানমালিকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানানো হয়। বিশেষ করে দোকান ও প্রতিষ্ঠানের ভেতরে অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার অনুরোধ করা হয়েছে।

ডেসকো জানায়, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারের নির্দেশনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্রেতা, পথচারী ও দোকানের কর্মীদের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়েছে।

অভিযানে ডেসকোর উত্তরা পশ্চিম বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশে বড় রদবদল, ২১ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশে বড় রদবদল, ২১ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা
বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর
ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর