• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঈদে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে বিআরটিএর হটলাইন নম্বর

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ (মোবাইল: ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭)-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট কাউন্টার বা ই-টিকিটিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, অযান্ত্রিক যানবাহন এবং ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী না ওঠানোর জন্য পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। চালকদের গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব নিয়ে বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকেও চালকদের বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা