• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় পুলিশ দম্পতির ৮ বছরের শিশু নিহত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৩:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাফি (৮) নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুরটি মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। নিহত রাফী মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিল একটি ট্রাক (চট্ট মেট্টো-ন - ১২-০৫৫৮) এমন সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল চালক শিশু রাফীর সাথে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় রাফী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা-আলমগীর হোসেন/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফিশিং ট্রলারে আগুন, প্রকৌশলীসহ দগ্ধ ৬
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ