• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া।

জানা যায়, আকাশ মিয়া পেশায় রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, বজ্রপাতে মৃত্যুর লক্ষণ তার শরীরে পাওয়া গেছে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত হিসেবে ঘোষণা করা হয়।

দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফিশিং ট্রলারে আগুন, প্রকৌশলীসহ দগ্ধ ৬
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ
ফাইল ছবি
বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি