• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঈদে গণপরিবহনে ভাড়া ও যাত্রী সুরক্ষায় বিশেষ তদারকি: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পি.এম.
ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার-ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানিয়েছেন, আসন্ন ঈদে রাজধানীর সব গণপরিবহন কাউন্টারে ভাড়ার চার্ট প্রদর্শন বাধ্যতামূলক। যাতে কোনো বাস বা লক্কড়-ঝক্কড় রাস্তায় বেআইনিভাবে নামতে না পারে, এ জন্য মোবাইল কোর্টও পরিচালিত হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, ঈদে টার্মিনাল ও মহানগরের বিভিন্ন এলাকায় ডিবি, সোয়াট এবং ট্রাফিক পুলিশের ব্যাপক মোতায়েন থাকবে। ট্রাক ও লরি চলাচল সীমিত রাখা হবে যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয়। “কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না,” তিনি যোগ করেন।

অতিরিক্ত ট্রাফিক পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএর ভাড়া চার্ট অনুযায়ী না চললে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।

এদিকে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় করছেন বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল। তিনি জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তি কমাতে মালিক ও শ্রমিকরা সবাই একসঙ্গে কাজ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী