• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাফিয়া ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০৮:৪২ পি.এম.
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–৬ আসনের জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশে বিদ্যমান বৈষম্য ও মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হবে। 

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী একটি সমান অধিকারের রাষ্ট্র গড়াই তাদের লক্ষ্য।

শনিবার (১৪ মার্চ) ধুপখোলা গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র পবিত্র মাহে রমজান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও স্বজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা–৬ আসনের এলাকাবাসীর নিরলস পরিশ্রম ও অকুণ্ঠ সমর্থনের ফলে গত সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। এজন্য তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে দল থেকে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এখন আগামী দিনের করণীয় নিয়ে চিন্তা করতে হবে। ইতিমধ্যে দল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করেছে।

ইশরাক হোসেন বলেন, দেশের আলেম–ওলামা, ইমাম–মুয়াজ্জিন ও পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্ব পালনকারীদের জন্য একটি সম্মানের পরিকল্পনা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কয়েক দিন আগে ফ্যামিলি কার্ড কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, দেশের সামগ্রিক সমস্যা এবং নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে দলের হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাজ করে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে তারা আন্দোলন–সংগ্রাম করেছেন এবং তাদের সঙ্গে শহীদ পরিবার, গুম হওয়া পরিবারের সদস্য ও নির্যাতিত পরিবারগুলো রয়েছে। ক্ষমতার জন্য নয়, অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েই তারা রাজনীতি করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটের অধিকার রক্ষার জন্যই তাদের এই রাজনৈতিক সংগ্রাম। আগামী দিনেও জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষায় তারা কাজ করে যাবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী বাংলাদেশ হবে একটি স্বাধীন রাষ্ট্র এবং সবার জন্য সমান অধিকারের রাষ্ট্র—এটাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, দেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। বাংলাদেশের পাঁচ শতাংশ মানুষের কাছে দেশের ৯৫ শতাংশ সম্পদ কেন্দ্রীভূত হয়ে আছে। মাফিয়া চক্রের কাছে জনগণের অর্থসম্পদ লুটপাট হয়ে গেছে। আগামী দিনে সেই অবস্থা পরিবর্তন করে জনগণের সম্পদ জনগণের কাছেই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সড় ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নবীউল্লা নবী ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদল সভাপতি সুমন ভুঁইয়া,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরউদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক (দপ্তর দায়িত্বে)সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিবসহ প্রমুখ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা