• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টিসিবির পণ্য না পাওয়া বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ১০:৩০ এ.এম.
নাটোরে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে এসব উপহার সামগ্রী তুলে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা -ছবি-ভিওডি বাংলা

টিসিবির লাইনে দীর্ঘ পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়া নাটোরের সেই ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কাছে মাসব্যাপী খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৪ মার্চ) নাটোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সম্প্রতি টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয় সুকমন বেওয়াকে। বার্ধক্যের ভার আর প্রাপ্তির নিরাশায় তাঁর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি অবিলম্বে ওই বৃদ্ধাকে সহায়তার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একদল নেতাকর্মী শনিবার সুকমন বেওয়ার বাড়িতে উপস্থিত হন। উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় এক মাসের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও বিশেষ ঈদ উপহার।

দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত এই সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুকমন বেওয়া।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক  মমিনুল ইসলাম জিসান বলেন, "দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সামান্য উপহার পৌঁছে দিয়েছি। সাধারণ মানুষের প্রতিটি দুঃখ-কষ্টে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।"

স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ কেবল একজন মানুষের কান্না থামায়নি, বরং সাধারণ মানুষের প্রতি নেতৃত্বের সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা