• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০২:২৮ পি.এম.
বিদ্যুৎস্পৃষ্ট। প্রতিকী ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফরিদ জামান (৬৪)। আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, নিহত ও আহতরা সবাই ডেসকোর আউটসোর্সিং (সাব-ঠিকাদার) প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন। বর্তমানে নিহতদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়া এলাকায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেনের সাহায্যে বৈদ্যুতিক তার তোলার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত ওই তার সচল একটি বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে স্পর্শ করলে পাঁচজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত
আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত
মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ রয়েছে: ডিএমপি
রাজধানীবাসীর নিরাপত্তা মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ রয়েছে: ডিএমপি