• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ১২:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে নারীদের জন্যও আলাদা ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ–সুবিধা রাখা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা নিজেরাই দেখছেন, আমাদের হাতে এখনও কিছু সময় আছে। এর মধ্যেই আমরা সম্পূর্ণ প্রস্তুতি শেষ করতে পারব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সেদিন যেন আবহাওয়া ভালো থাকে এবং বৃষ্টি না হয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকার অনেক মানুষ ঈদগাহে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজে অংশ নেবেন।

ডিএসসিসি প্রশাসক জানান, ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। যদি ৩০ রোজা হয়, তাহলে ঈদ হবে ২১ তারিখে; আর যদি ২৯ রোজা হয়, তাহলে ২০ তারিখে। ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

আবদুস সালাম বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার নারীর জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গরমের বিষয়টি বিবেচনায় রেখে পর্যাপ্ত ফ্যান বসানো হবে। প্যান্ডেল থাকায় আলোর ব্যবস্থাও থাকবে। পাশাপাশি ওজুখানা, খাবার পানির ব্যবস্থা এবং প্রয়োজনে অতিরিক্ত টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি জানান, অনেক বয়স্ক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। তাই তাদের কথা বিবেচনায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং বৃষ্টিনিরোধক সামিয়ানা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পুরো এলাকায় কার্পেট বিছানো হবে, যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদগাহ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সার্ভিস সংস্থার সঙ্গে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে। প্রয়োজনে ঈদের আগে আরও একটি সমন্বয় সভা করা হবে।

তিনি আরও বলেন, নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে। কোন দিক দিয়ে আসতে হবে এবং কোথায় গাড়ি রাখা যাবে—এসব বিষয়ে ট্রাফিক বিভাগ আগের দিন নির্দেশনা জানিয়ে দেবে। নিরাপত্তার স্বার্থে ধারালো বা দাহ্য কোনো বস্তু সঙ্গে না আনার জন্য মুসল্লিদের অনুরোধ করা হয়েছে।

আবদুস সালাম জানান, ফায়ার সার্ভিসসহ সব ধরনের জরুরি সেবা প্রস্তুত থাকবে। তিনি ইতিমধ্যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–কে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচারমুক্ত পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে এবারের ঈদ ঢাকাবাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে তিনি জানান, বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মোটামুটি ১০ থেকে ১৫ শতাংশ কাজ বাকি আছে, যা মূলত শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ।

নগরবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানান, সবাই যেন শান্তিপূর্ণভাবে ঈদের জামাতে অংশ নেন, ট্রাফিক নির্দেশনা মেনে চলেন এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করেন।

সবশেষে তিনি বলেন, “আমি আশা করি এবারের ঈদ আমাদের জীবনে একটি সুন্দর দিন বয়ে আনবে।” এ সময় ঢাকাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম