• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নতুন নিয়ম রপ্তানিতে

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের রপ্তানি বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করতে নীতিগত ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে রপ্তানিকারকরা তাদের শিপিং বা পরিবহন দলিল সরাসরি বিদেশি আমদানিকারকদের কাছে পাঠাতে পারবেন।

আগে রপ্তানি সংশ্লিষ্ট দলিলপত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানোর নিয়ম ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার বা সমমূল্যের রপ্তানি চালানের ক্ষেত্রে এই বাধা থাকবে না।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অনুমোদিত ডিলার ব্যাংকগুলো রপ্তানিকারকদের সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত কোনো পক্ষের নামে পরিবহন দলিল ইস্যু এবং তা প্রেরণের অনুমতি দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য ছাড়ানোর সুবিধার জন্য নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করতে চান। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ব্যবসা পরিচালনা করতে পারে।

তবে রপ্তানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্ত রাখা হয়েছে। ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট পণ্যের জন্য বৈধ রপ্তানি আদেশ রয়েছে। বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয়ও যাচাই করতে হবে।

সংশ্লিষ্ট রপ্তানিকারককে বিগত তিনটি অর্থবছরে সব মিলিয়ে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আয় দেশে আনার রেকর্ড থাকতে হবে।

ব্যবসায়ীরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের ব্যবসায়িক খরচ কমবে এবং পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুততর হবে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি