• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ এ.এম.
ঈদকে সামনে রেখে দীর্ঘ ছুটিতে ঘরমুখো মানুষের প্রস্তুতি-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে কার্যকর হওয়া এই ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত, ফলে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকার অতিরিক্ত ছুটির ঘোষণা দিয়েছে।

সাধারণ নিয়ম অনুযায়ী ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি আগেই নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চ কর্মদিবস হিসেবে নির্ধারিত থাকলেও, ঈদযাত্রার চাপ বিবেচনায় সেটিকেও ছুটির আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাহী আদেশে ওই দিনকে সরকারি ছুটি ঘোষণা করে। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হয়।

সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ-এই চারদিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি আগেই নিশ্চিত ছিল। এর সঙ্গে ১৭ মার্চের শবে কদরের ছুটি এবং ১৮ মার্চের অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়িয়েছে সাত দিনে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা