• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঈদ পরবর্তী ফিরতি যাত্রার ট্রেন টিকিট আজ অনলাইনে

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ১০:৪৪ এ.এম.
২৭ মার্চের ফিরতি যাত্রার জন্য আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রি-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষ হওয়ার পর ঘরমুখো মানুষের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে ফিরতি যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিক্রি হচ্ছে ২৭ মার্চের ট্রেনের টিকিট। এটি ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনের আসনের জন্য বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

আগামী দিনের টিকিট বিক্রির সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ এবং ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ। এছাড়া ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট যথাক্রমে ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও নির্ধারিত সময়ে বিক্রি করা হবে।

রেলওয়ে আরও জানিয়েছে, নন-এসি কোচে যাত্রীদের সুবিধার জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। এক যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন পর্যন্ত টিকিট কিনতে পারবেন। তবে ঈদ যাত্রার কোনো টিকিট ফেরত দেওয়া হবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী