• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনে ঈদ উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা-৬ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গুম পরিবার, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। 

এ সময় ইশরাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের উপহার পাঠিয়েছেন। সমাজকল্যাণ অধিদপ্তরের প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার ও তহবিলের পক্ষ থেকে প্রতিনিধিরা এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। ঢাকা-৬ আসনের ১১টি ওয়ার্ডে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান করা হবে।

তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং উপস্থিত ব্যক্তিরা ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন। তিনি জানান, দিনব্যাপী এ কার্যক্রম চলবে এবং সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, অনুষ্ঠান উদ্বোধনের পর তাঁর দুপুর ২টা থেকে ক্যাবিনেট মিটিং রয়েছে, যেখানে তিনি যোগ দেবেন।

তিনি সূত্রাপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সহযোগিতায় এ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা