• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দুর্নীতির টাকায় গড়া ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৮:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) গেল ফেব্রুয়ারি মাসে প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা মূল্যের স্থাবর ও ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ। দুর্নীতির টাকায় এসব সম্পদ গড়ে তোলার অখভযোগে দেশের বিভিন্ন আদালতের আদেশে এগুলো জব্দ করা হয়।

দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক স্বাক্ষরিত এক নথিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, ফেব্রুয়ারি মাসে আদালতের প্রাপ্ত ২৯টি আদেশের মাধ্যমে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। এর মধ্যে আদালতের ২০টি আদেশে ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে-৫৬ দশমিক ৫৮৯১ একর জমি, ১৪টি ভবন, ২৮টি ফ্ল্যাট, ১২টি প্লট, একটি বাড়ি, দুটি টিনসেড ঘর, একটি খেলার মাঠ, একটি স্কুল, দুটি দোকান ও ছয়টি গাড়ি। এসব সম্পদের মোট মূল্য প্রায় ২ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৭৯২ টাকা (প্রদত্ত মূল্যের ভিত্তিতে)।

অন্যদিকে আদালতের ১৫টি আদেশে অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন আর্থিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১৪৪টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাব, যার স্থিতি প্রায় ৫৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৫ টাকা। এছাড়া বিনিয়োগ, সঞ্চয়পত্র, পে-অর্ডার, শেয়ার, এফডিআর, বিও হিসাব, প্রাইজবন্ড ও বীমা পলিসিসহ বিভিন্ন আর্থিক উপকরণ অবরুদ্ধ করা হয়েছে।

অবরুদ্ধ সম্পদের মধ্যে আরও রয়েছে একাধিক ক্রেডিট কার্ড, এসএনডি ও সিডি হিসাব এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা