• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লঞ্চের ভাড়া কমলো ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকার লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কমিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এছাড়া নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিদিন আসছি। ঈদের আগমুহূর্ত পর্যন্ত আমরা আসব। ঈদ পরবর্তীতে যখন মানুষ ফিরবে, তখনও আমরা আসব। এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি—না যাত্রীদের কাছ থেকে, না সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, না অন্য কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি।’

যেকোনো সময়ের চেয়ে এবার ঈদযাত্রা সবচেয়ে স্বস্তিদায়ক ও আনন্দময় হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমবারের মতো সরকার নির্ধারিত ভাড়া জাহাজ মালিকদের সঙ্গে আলোচনার সাপেক্ষে ১০ শতাংশ কমানো হয়েছে। সেই ভাড়া প্রত্যেকটি জাহাজের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। অতীতে এমন ঘটেছে কিনা জানি না।’

ভিওডি বাংলা/আরআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী