• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক    ১৮ মার্চ ২০২৬, ০২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষে মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। 

চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন।

বায়তুল মোকাররমে পাঁচটি জামাতের সময়সূচি ও ইমামরা হলো:

প্রথম জামাত: সকাল ৭টা, ইমাম মাওলানা মিজানুর রহমান

দ্বিতীয় জামাত: সকাল ৮টা, ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী

তৃতীয় জামাত: সকাল ৯টা, ইমাম ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন

চতুর্থ জামাত: সকাল ১০টা, ইমাম মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী

পঞ্চম জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট, ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ

সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসল্লিদের উপস্থিতি সর্বাধিক হওয়ার কথা বিবেচনা করে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং শৃঙ্খলা বজায় রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মসজিদ ও জাতীয় ঈদগাহ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল