• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজধানীর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ পি.এম.
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-ছবি-ভিওডি বাংলা

চলতি বছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এ জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এবারের জাতীয় ঈদগাহের জামাত বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এখানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রথম ঈদুল ফিতর। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি জানিয়েছেন। ফলে মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এবং তাদের দেখতে পাবেন।

তিনি জানান, ঈদগাহে মেডিকেল টিম, অজুর ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক সুবিধা রাখা হয়েছে। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে নারী মুসল্লিরাও অন্তর্ভুক্ত।

আবহাওয়া পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। অতিবৃষ্টি হলে বিকল্পভাবে কোথায় নামাজ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে।

শেষে তিনি দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারের নির্দেশনায় এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে। নৌ, রেল ও সড়কপথে মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী