• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি সংকট সামলাতে ২ বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে জ্বালানীর দাম না বাড়িয়ে আন্তর্জাতিক তহবিলের দিকে নজর দিয়েছে নতুন সরকার। বিশেষ করে জ্বালানি ও এলএনজি আমদানি নিশ্চিত করতে বহির্বিশ্ব থেকে কয়েক বিলিয়ন ডলারের তহবিল চাইছে। ইতোমধ্যেই আইএমএফ বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক তহবিল সংশ্লিষ্ট দপ্তরে বাংলাদেশ সরকারিভাবে কাগজপত্র চালাচালি করেছে বলে খবর দিয়েছে রয়টার্স আন্তর্জাতিক সংস্করণ।  

এ বিষয়ে জানতে চাইলে জ্বালানির দাম বৃদ্ধি না করে আন্তর্জাতিক তহবিলের সহায়তায় আকস্মাৎ সৃষ্টি হওয়া জ্বালানী ধাক্কা সামলানোকে জনকল্যানকর বলে বিবেচনা করা হচ্ছে জানিয়ে সরকারের একজন মন্ত্রী বলেন, “দাম বৃদ্ধি করা হবে না। অর্থনীতির সংকোচন এড়াতে বহুপাক্ষিক তহবিলের ওপর নির্ভর করব।”

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফ থেকে প্রায় ১.৩ বিলিয়ন ডলার আশা করা হচ্ছে। পাশাপাশি এডিবি থেকে বাজেট সহায়তার ৫০০ মিলিয়ন ডলারের ওপর ২৫০–৫০০ মিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিল আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের ১৭৫ মিলিয়ন মানুষের প্রায় ৯৫ শতাংশ জ্বালানি চাহিদা আমদানির ওপর নির্ভরশীল। সরবরাহ বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই উচ্চ ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক বাজারে কার্যক্রম চালাচ্ছে। ঈদ উপলক্ষে কিছু সীমিত জ্বালানি সরবরাহ ছাড় দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানিয়েছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক ইসলামী ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে নতুন তহবিল নিয়ে আলোচনা চলছে।

তিতুমীর বলেন, “মাল্টিলেটারাল সংস্থা থেকে তহবিল আসার ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।”

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির। যা সরবরাহ ও মূল্যের ওপর প্রভাব ফেলছে। তাই সরকার তেল ও জ্বালানির তহবিল নিশ্চিত করতে উৎস বৈচিত্র্য এবং সরবরাহ চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করছে। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, নাইজেরিয়া ও মধ্যপ্রাচ্যের উৎপাদক দেশ।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরনদীতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী
গৌরনদীতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী
যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী
যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী
যমুনায় সর্বস্তরের মানুষের ঢল
যমুনায় সর্বস্তরের মানুষের ঢল