• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিড়িয়াখানায় ভিড়

বইয়ে থাকা প্রাণী চোখের সামনে পেয়ে শিশুদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদে বরাবরের মতোই ঈদের বিকাল থেকে ভিড় বেড়েছে ঢাকার চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় শিশুদের ভিড়ই ছিল বেশি। সবমিলিয়ে জাতীয় চিড়িয়াখানা ঘিরে দর্শনার্থীদের ভিড় তৈরি হয়। বইয়ে থাকা কিংবা টেলিভিশন, ইউটিউবে বা ফটো-ভিডিওতে দেখা গাধা, জিরাফ, হরিন, ময়ূরসহ নানান জন্তু, প্রাণী, পাখি চোখের সামনে বাস্তব দেখতে পেয়ে উচ্ছ্বাসে শিশুরা মেতে উঠেছিল ঈদের দিন শনিবার।  

চার বছর বয়সী মহুমায়রা ইসলামকে হাতে করে ওপরে তুলে খাঁচার ভেতরে থাকা গাধা দেখাচ্ছিলেন মা হ্যাপি আক্তার। ওপরে তুলে মেয়েকে কিছুক্ষণ ধরে রাখেন তিনি, যাতে গাধা নামের প্রাণীকে দেখতে পারে।

হ্যাপি জানান, মিরপুর ১ নম্বর এলাকা থেকে পরিবারের সাত সদস্য একসঙ্গে ঘুরতে এসেছেন। তার মতো অনেকেই এখানে এসেছেন মিশুসহ স্বজনদের সঙ্গে।  

দুপুরে দেখা যায়, চিড়িয়াখানায় ঢাকা ও এর আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা এসেছেন। কেউ পরিবার নিয়ে, কেউ এসেছেন বন্ধুবান্ধবেরা মিলে। এসেছেন তরুণ-তরুণীরাও। কেউ ঘুরে ঘুরে প্রাণী দেখছেন। কেউ প্রাণীদের সঙ্গে সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন। চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ছবি তুলছেন। এভাবে ঘুরে ঘুরে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন তারা।

মুন্সিগঞ্জ থেকে রিফাত আহমেদ সঙ্গে আরও ৩জন। তারা চারজন বন্ধু। ঈদে একসঙ্গে হয়েছেন, তাই ঘুরতে এসেছেন।

রিফাত বলেন, দুপুর একটার দিকে চিড়িয়াখানায় এসেছেন। প্রথম এলেন। ঈদের দিনে বন্ধুরা একসঙ্গে আসতে পেরে এবং প্রাণীদের দেখতে পেয়ে তিনি খুশি।

সাভারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ওমর ফারুক। ঘুরে ঘুরে চিড়িয়াখানার প্রাণীদের দেখতে দেখতে ক্লান্ত হয়ে জিরাফের খাঁচার কাছে বসে স্ত্রী ও সন্তানকে নিয়ে বিশ্রাম করছিলেন তিনি।

তিনি বলেন, তাদের গ্রামের বাড়ি দিনাজপুরে। গ্রামে যাননি। সঙ্গে থাকা তার চার বছর বয়সী ছেলে আল ইমরান জাতীয় চিড়িয়াখানায় এর আগে কখনো আসেনি। এত পশুপাখিও দেখেনি। তাই ঈদের দিনে পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন।

জাতীয় চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার, কালো ভালুক, হায়েনা, হাতি, জলহস্তী, ক্যাঙারু, অজগর, ঘড়িয়াল থেকে শুরু করে উটপাখিসহ ১৩৭ প্রজাতির ৩ হাজার ৫২৩টি প্রাণী, পাখি ও মাছ রয়েছে।

ভিওডি বাংলা/আর আর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনটেন্ট নির্মাতা রাকিব খুনের পেছনে পরকিয়ার সন্দেহ
কনটেন্ট নির্মাতা রাকিব খুনের পেছনে পরকিয়ার সন্দেহ
কমলাপুরে ২ ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তি
কমলাপুরে ২ ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তি
টিকিট নেই, বাসও নেই, তবুও যাত্রীদের দীর্ঘ সারি
টিকিট নেই, বাসও নেই, তবুও যাত্রীদের দীর্ঘ সারি