• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ১২:২৫ পি.এম.
খাদে পড়ে থাকা পিকআপ ভ্যানটি-ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পিকআপের নিচ থেকে চার জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে থাকা মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা পিকআপটি খাদে উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে নিহত চারজনকে উদ্ধার করে।

এসআই ইউসুফ আরও জানান, পিকআপটি মহাসড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে আছে এবং এতে বাসাবাড়ির মালামাল ছিল। নিহতরা পিকআপের চালক ও যাত্রী ছিলেন। তাদের মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা সিলেটগামী নাকি সিলেট থেকে ফিরছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহতদের পরিবারে ২৫ হাজার টাকা অনুদান
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: নিহতদের পরিবারে ২৫ হাজার টাকা অনুদান
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২০
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩